Loading ...
  • Thu, 12 Mar 2026, 05:44 pm
আবহাওয়া ব্যানার

ফেসবুক লাইভে যুবকের আকুতি দেখে প্রধানমন্ত্রী নগদ ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করলেন

নিউজ রুম / ১৮৮
রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

রাসেল মোল্লা কলাপাড়া(পটুয়াখালী)

দিনমজুর দেলোয়ার হোসেন,বসবাস করেন পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি এলাকায়। সহায় সম্বল বলতে একটি ঝুপড়ি ঘর। স্ত্রী ও সন্তান নিয়ে কোন মতে দিনযাপন করেন। ঘটনা ২০১৮ সাল। সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পর বিজয় মিছিলে অংশ নেয় দিনমজুর আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন। এসময় কতিপয় যুবক তাকে মারধর করে। সম্প্রতি তার নিজস্ব ফেসবুকে মর্মস্পশী সেই দুঃখের কথা তুলে ধরেন। বিষয়টি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি গোচর হয়। তাৎক্ষনিক তথ্যমন্ত্রীর মাধ্যমে অসহায় দেলোয়ারের খোঁজ খবর নেন। পরে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মহিব্বুর রহমানের মাধ্যমে তাকে নগদ এক লাখ টাকা সহায়তা প্রদান করেন প্রধান মন্ত্রী। প্রধান মন্ত্রীর সহায়তার টাকা হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে দেলোয়ার হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন,এক সময় দিনমজুরি টাকা জমা করে দলের জন্য পোষ্টার,লিফলেট করেছেন । কিন্তু দল যেদিন ক্ষমতায় এল অজ্ঞাত কতিপয় যুবক তাকে মারধর করেছে। কষ্টে দেলোয়ার দলের কার্যক্রমে আর অংশ নেইনি। বর্তমানে পরিবার নিয়েও আছে কষ্টে। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু দখল হতে চলছিলো। বাধ্য হয়ে নিজের কষ্টের কথা ফেসবুকে বলেছিল। কিন্তু কল্পনাও করেনি প্রধানমন্ত্রী তার কথা শুনবেন। দেলোয়ার বলেন যতোদিন বেঁচে থাকবো প্রধানমন্ত্রী জন্য দোয়া করবো। তাঁর জন্য জীবনের শেষ লগ্নে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।

সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেন,তথ্য মন্ত্রীর মাধ্যমে তিনি দেলোয়ারের দুঃখের কথা জানতে পারেন। এরপর তথ্য মন্ত্রী প্রধানমন্ত্রীর সহায়তার এক লাখ টাকা তাকে দেন দেলোয়ারকে পৌছে দিতে। সংসদ সদস্য বলেন, দেলোয়ার একনিষ্ঠ আওয়ামীলীগ কর্মী। কিন্তু তার এ দুঃখের কথা চার বছরেও তাকে জানায়নি। তথ্য মন্ত্রীর কাছ থেকে দেলোয়ারের খবর জানতে পেরে দ্রুত কলাপাড়ায় এসে তার বাসায় ছুটে যান এবং সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। দেলোয়ারের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর সহায়তার একলক্ষ টাকা


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/