Loading ...
  • Sun, 15 Mar 2026, 05:15 am
আবহাওয়া ব্যানার

ব্যাচেলর ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন পাকিস্তান ক্রিকেটের ‘প্রফেসর’

নিউজ রুম / ১৭৭
শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

পাকিস্তান ক্রিকেটে তাঁকে ডাকা হয় ‘প্রফেসর’ নামে। সতীর্থসহ অনেকের কাছে তিনি প্রফেসর হলেও প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় পর্বই শেষ হয়নি মোহাম্মদ হাফিজের।

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার সেই অসমাপ্ত কাজটা শেষ করার পথে হাঁটছেন। ভর্তি হয়েছেন করাচি বিশ্ববিদ্যালয়ে।

পাকিস্তানের টেলিভিশন জিওসুপারের খবরে বলা হয়, পেশাদার ক্রিকেটের ব্যস্ততায় পড়াশোনা চালিয়ে যেতে পারেননি হাফিজ। গতকাল শুক্রবার করাচি বিশ্ববিদ্যালয়ের হেলথ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের (এইচপিইএসএস) ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হয়েছেন তিনি।

ভর্তি হওয়ার পর করাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর খালিদ মাহমুদ ইরাকি ও এইচপিইএসএসের চেয়ারম্যান ডক্টর বাসিত আনসারির সঙ্গে দেখা করেন হাফিজ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/