আল-আমিন অনিক মহিপুর প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন গন অধিকার পরিষদ।
প্রচন্ড শীত, কাঁপছে সারাদেশের মানুষ। শীতার্ত অসহায় মানুষের কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ গনঅধিকার পরিষদ। এসেছে শীতবস্ত্র নিয়ে।
মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) বিকেলে মহিপুর থানার ৭নং লতাচাপলী ইউপির দিয়ার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গনঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ফাতিমা তাসনিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় এলাকার শতাধিক অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে ১ টি করে কম্বল বিতরণ করেন। গনঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, আমরা এখানে রাজনীতি করতে আসিনি, আমি পটুয়াখালীর সন্তান আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকে আপনাদের প্রাপ্য উপহার টুকু আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি।
এসময় তিনি আরও বলেন, প্রত্যেক অঞ্চলের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিৎ। বর্তমান সময়ে গুটি কয়েক মানুষ এগিয়ে আসলেও অনেক সম্পদের মালিক হয়েও, তারা দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না , তবে প্রত্যন্ত অঞ্চলের জনগণের পাশে দলমত নির্বিশেষে সামর্থ্য অনুযায়ী পাঁশে দাঁড়ানো উচিত, গণ অধিকার পরিষদ সীমিত সামর্থ্যের মধ্যেও সাধারণ মানুষের পাঁশে দাঁড়ায়, এসময় তিনি পটুয়াখালী -৪ আসন কে ঘিরে তাদের ভবিষ্যৎ নিয়ে পরবর্তীতে চমক ও সুখবর দিবেন বলে, স্থানীয় গণমাধ্যমের সামনে ঘোষণা দেন।
তিনি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউপির সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রাহিমা আক্তার রুপা, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক, মো.মনির মোল্লা, সদস্য সচিব মো.আসাদুজ্জামান সজীব। ছাত্র অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সদস্য সচিব মো.বনি আমিন সিফাত, মো বসির খাঁন সাবেক সমন্বয়ক যুব অধিকার পরিষদ কলাপাড়া উপজেলা সহ যুব,ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
tawhidit.top/