Loading ...
  • Wed, 11 Mar 2026, 06:52 am
আবহাওয়া ব্যানার

খুলনায় দূরবৃত্তের ছোড়াগুলিতে যুবক নিহত

নিউজ রুম / ১৪৭
সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।

খুলনায় দূর্বৃত্তের ছোড়া গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মিলন জামিরা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে মিলন ফকির জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গুলি ছোঁড়ে। মিলন দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে তাকে আবারও গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশ ও স্থানীয়দের ধারনা পূর্ব শত্রুতার জেরে এমন হামলা হতে পারে বলে তারা মনে করছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক নেই।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/