Loading ...
  • Sat, 14 Mar 2026, 12:06 pm
আবহাওয়া ব্যানার

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় নির্ধারণ করাহয়েছে।

নিউজ রুম / ১৮১
রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক,

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারন করেছে শিক্ষা বোর্ড। আগামী ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশের দিন ধার্য করা হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার রোববার সকালে জানিয়েছেন ।

এইচ এসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। গত বৃহস্পতিবার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সময় নির্ধারণ করায় আগামী ৮ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

করোনাভাইরাস মহামারি ও বন্যার কারণে এবার সময় বদলে গত ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল।

এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। আগের শিক্ষাবর্ষের মতো সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রীতি মেনে চলে শিক্ষা বোর্ডগুলো। সেই হিসাবে আগামী ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/